Friday 07 August 2026,

কিয়েভে হামলার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করছে যুক্তরাজ্য ও ইইউ

প্রকাশিত : 09:43 PM, 28 August 2025 Thursday 85 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কিয়েভে রাশিয়ার হামলার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।

ইউক্রেনের রাজধানীতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া। এতে অন্তত ১৮ জন – যার মধ্যে চারজন শিশু – নিহত হয়েছে। হামলায় ব্রিটিশ কাউন্সিলের কার্যালয় ও ইউরোপীয় ইউনিয়নের দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার এই হামলাকে ‌‘অর্থহীন’ বলে উল্লেখ করে অভিযোগ করেছেন, রাশিয়া ‘শান্তির আশা ধ্বংস করছে’।

পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মস্কোর হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিয়েভে ব্রিটিশ কাউন্সিল ও ইইউ দপ্তরও রয়েছে। আমরা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছি। হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।’

ধারণা করা হচ্ছে, রাশিয়ার যুক্তরাজ্যে রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন কর্মকর্তাদের (মন্ত্রী নয়) সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

একইভাবে, ইউরোপীয় ইউনিয়নও তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে কিয়েভে হামলার ঘটনার পর।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT