Wednesday 23 September 2026,

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : 06:54 AM, 26 October 2025 Sunday 97 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এবার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) গভীররাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই পদক্ষেপ আসে কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ‘শুল্ক নিয়ে কিছু নেতিবাচক কথা চালানো হয়েছে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরানো উচিত ছিল। কিন্তু কানাডা তা ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন রাতের অনুষ্ঠানটিতে সম্প্রচার করেছে। এটা প্রতারণার শামিল।’

তিনি আরও বলেন, ‘তাদের তথ্য বিকৃত করার কারণে এবং শত্রুতাপূর্ণ কাজের জন্য আমি বর্তমানে যে শুল্ক দেওয়া হচ্ছে, তার ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।’

এর আগে, গত বৃহস্পতিবার রাতেই এই বিজ্ঞাপন ইস্যুর জেরে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। এদিন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘কানাডার আচরণের ভিত্তিতে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখনই সমাপ্ত ঘোষণা করা হলো।’ (বিবিসি)

উল্লেখ্য, বিতর্কিত বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশ তৈরি করেছে। এতে ১৯৮০-র দশকের রিগ্যানের একটি ভাষণ দেখানো হয়, যেখানে তিনি উচ্চ শুল্কের কারণে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT