Thursday 06 August 2026,

সেভেরোদোনেৎস্কে ইউক্রেনের অগ্রগতি রুখতে যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া

প্রকাশিত : 07:42 PM, 4 June 2022 Saturday 437 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর শক্তিবৃদ্ধি রোধ করতে এবং শহরে অবস্থানরত বেসামরিক মানুষের কাছে সহায়তা পাঠানো রুখতে সেভারস্কি দোনেৎস নদীতে অসস্থিত ব্রিজগুলো ধ্বংস করছে রুশ বাহিনী। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন বলে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সেরহি হাইদাই বলেছেন যে ইউক্রেনীয় সামরিক বাহিনী সেভেরোদোনেৎস্কের ভিতরে তাদের অবস্থান ধরে রেখেছে এবং বেশ কয়েকটি জায়গায় রাশিয়ান বাহিনীকে প্রতিহত করছে।

এদিকে, রুশ বাহিনী ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমানটি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক আপডেটে জানিয়েছে।

অন্যদিকে, চলমান যুদ্ধকে রাশিয়া ‘দীর্ঘ মেয়াদি’ পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে স্তরযুক্ত তৈরি করে যুদ্ধকে দীর্ঘমেয়াদি পর্যায়ে টেনে নিয়ে যাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT