মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্দুল-রিংকু-রহমানুল্লাহর ব্যাটে কেকেআরের বড় সংগ্রহ

প্রকাশিত : ১০:২৭ অপরাহ্ণ, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ২২৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শার্দুল ঠাকুর, রিংকু সিং এবং রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে কলকাতা নাইট রাইডার্স চ্যালেঞ্জিং স্কোর গড়েছে।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৬তম আসরের নবম ম্যাচে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে কেকেআর। ৮৯ রানে ৫ উইকেট পতনের পর দলকে বড় স্কোর উপহার দিতে রীতিমতো তাণ্ডব চালান রিংকু সিং। তিনি মাত্র ৩৩ বল খেলে দুই চার আর ৩ ছক্কার সাহায্যে ৪৬ রান করেন।

৪৪ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৫৭ রান করে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ইনিংসের শেষদিকে রীতমতো তাণ্ডব চালান শার্দুল ঠাকুর। তিনি ২৯ বলে ৯টি চার আর তিন ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করে ফেরেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT