Thursday 23 July 2026,

বিশ্ব ক্রিকেটে ভারতের অনেক প্রভাব, স্বীকার করলেন আফ্রিদি

প্রকাশিত : 05:35 PM, 21 June 2022 Tuesday 419 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি স্বীকার করে নিয়েছেন যে, বিশ্ব ক্রিকেটে ভারতের অনেক প্রভাব। এর কারণও নির্ণয় করেছেন তিনি।

বুম বুম আফ্রিদির মতে, দেশটিতে ক্রিকেটের বড় বাজার রয়েছে। বহুলোক ক্রিকেটসংশ্লিষ্ট পেশায় জড়িত। এ কারণেই ভারত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার স্থানীয় গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ভারত আড়াই মাসব্যাপী আইপিএল চালানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হবে।

আফ্রিদি বলেন, ভারতে বিস্তৃত ক্রিকেট বাজার ও অর্থনীতির কারণেই এমনটি করতে পেরেছে।

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT