Monday 10 August 2026,

এমবাপ্পে অধিনায়ক হলে অবসর নিতে পারেন গ্রিজম্যান!

প্রকাশিত : 06:26 PM, 21 March 2023 Tuesday 203 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ফ্রান্স অধিনায়ক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। তার জায়গায় অধিনায়কের আর্মব্রান্ড পেতে পারেন কিলিয়ান এমবাপ্পে। সংবাদ মাধ্যম এএফপি, এল ইকুইপে এমনই দাবি করেছে।

যদিও ফ্রান্সের অধিনায়ক দিদিয়ের দেশম বলেছেন, অধিনায়ক কে হবেন সেটা তিনি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিশ্চিত করবেন। নেতৃত্বভার নিয়ে তিনি শিষ্যদের সঙ্গে কথা বলছেন। ওই তালিকায় এমবাপ্পে আছেন বলেও জানিয়েছেন।

তরুণ কিলিয়ান এমবাপ্পে দলের নতুন অধিনায়ক হলে সিনিয়র ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান অবসর নিতে পারেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম লে ফিগারো। তাদের দাবি, এমবাপ্পেকে নেতৃত্বভার দেওয়ার বিষয়টি বিরক্ত করেছে গ্রিজুকে। ফ্রান্সের হয়ে ১১৭ ম্যাচ খেলা ফরোয়ার্ড তাই দল থেকে সরে যাওয়ার কথা ভাবছেন।

ফ্রান্সের হয়ে ৪২ গোল করা গ্রিজম্যান রাশিয়া বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন। একটি ইউরো ও কাতার বিশ্বকাপে দলকে রানার্স আপ করতেও তিনি ছিলেন অনন্য। এর আগে লরিসের উত্তরসূরী হওয়ার প্রশ্নে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা গ্রিজম্যান বলেছিলেন, ফ্রান্স ও দেশমের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT