Saturday 08 August 2026,

আমি গসিপ উপভোগ করি: শোলাঙ্কি

প্রকাশিত : 05:52 PM, 18 March 2023 Saturday 218 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অভিনেতা বা অভিনেত্রীদের জীবনের প্রথম সঙ্গী হলো আলোচনা-সমালোচনা। কেউ কেউ সেই সমালোচনা শুনে বিরক্ত হন, কেউ আবার পাল্টা দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন। আবার কেউ মনে মনে মজাই নেন।

সমালোচনা, বিতর্ক সামলানোর জন্য এক এক জন এক এক ধরনের উপায় বেছে নেনে। তেমনি নিজের উপায়ের কথা জানালেন শোলাঙ্কি রায়। সিরিয়াল, সিনেমা থেকে ওয়েব সিরিজ়— চুটিয়ে তিনটি মাধ্যমেই অভিনয় করে চলেছেন তিনি। অভিনয় যাত্রার শুরু বহু বছর আগে। তবে ‘ইচ্ছে নদী’ সিরিয়ালের মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার পর একের পর এক কাজ করে চলেছেন শোলাঙ্কি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চাও হয়নি।

বিয়ের পর বেশ কিছু দিনের জন্য বিদেশে চলে যান তিনি। তার পর এখন অবশ্য অনেক দিন হলো কলকাতায় শোলাঙ্কি। সেই নিয়েও জল্পনা তুঙ্গে। তবে কি তার স্বামীর সঙ্গে সম্পর্কে চিড়? এরই মধ্যে টলিপাড়ার অন্য নায়কের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কম কথা হচ্ছে না। এত কিছুর মাঝে শোলাঙ্কি চুপ।

তবে বৃহস্পতিবার রাতে ভক্তদের এই সমালোচনা, চর্চা প্রসঙ্গে জবাব দিলেন শোলাঙ্কি। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে গল্প করছিলেন। সেখানেই তাঁর এক ভক্ত প্রশ্ন করে বসেন যে, ‘আপনি গসিপ বা সমালোচনা সামলান কী ভাবে?’

তাতেই শোলাঙ্কির সরাসরি জবাব, ‘আমি এই গসিপ উপভোগ করি।’ শুধু তাই নয়, তিনি তার এক ভক্তকে হৃদয়ভাঙার যন্ত্রণা সামলানোর উপায়ও বলে দিয়েছেন। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আগে কখনও প্রকাশ্যে আলোচনা করেননি অভিনেত্রী। এই আড্ডাতেও তা হালকা করে এড়িয়ে গেলেন তিনি। আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT