Friday 07 August 2026,

ডিভোর্সের পর দাম বাড়িয়েছেন সামান্থা, এক পোস্টেই কোটি আয়!

প্রকাশিত : 05:11 PM, 10 June 2022 Friday 456 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দক্ষিণী নায়ক নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের পর হু হু করে নিজের দাম বাড়াচ্ছেন সামান্থা রুথ প্রভু।

দক্ষিণী সিনেমার এ অভিনেত্রী সর্বোচ্চ পারিশ্রমিক দাবি পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম।

ব্লকবাস্টার সুপার হিট সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ ছবির ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে মাত্র ৩ মিনিট ৪৮ সেকেন্ড নেচেই ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।

এবার নিজের দাম বাড়ালেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে। মাত্র একটি পোস্টের জন্য কোটি টাকার উপরে অর্থ নিলেন এই দক্ষিণী অভিনেত্রী।

তেলেগু ডটকমের এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বৃটেনের বিলাসবহুল বারবেরি ব্র্যান্ডের সাঁতারের পোশাক পরে ফ্রেমবন্দি হন সামান্থা। সেই ব্র্যান্ড হাউজের প্রচারে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করতে হয় এ নায়িকাকে। আর সেই পোস্টের জন্য ৯০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮ লাখেরও বেশি ) নিয়েছেন সামান্থা।

বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যান ফলোয়াড় বেড়ে গেছে সামান্থার।

তেলেগু ডটকম বলছে, সামান্থা প্রতি মাসে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই আয় করেন ৩ কোটি রুপি। কিছু কিছু ব্র্যান্ডের জন্য সামান্থার টিম কনসেপ্ট তৈরি করে এবং শুটিং করে। খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে, ইনস্টাগ্রামসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রভাব রয়েছে সামান্থার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT