Friday 07 August 2026,

স্বামী-শাশুড়ি চান না, তারপরও রান্না শিখছেন শুভশ্রী

প্রকাশিত : 10:29 PM, 27 June 2022 Monday 445 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। বিয়ের আগে রান্নাবান্না করলেও বিয়ের পর রান্নাঘরের চৌকাঠ মুখ একটা মাড়ান না টালিউডের এই ‘স্মাইল কুইন’। স্বামী আর শাশুড়িই নাকি চান না যে শুভশ্রী রান্না করুন। কিন্তু তারপরও পরমব্রত চট্টোপাধ্যায়ের কারণে রান্নার কাজ শিখতে হচ্ছে শুভশ্রীকে।

সম্প্রতি তিনি ‘বউদি ক্যান্টিন’ নামে নতুন একটি সিনেমায় কাজ করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আর সেই সিনেমায় কাজ করতে গিয়েই তাকে শিখতে হয়েছে রান্নার কাজ।

সিনেমাটি প্রসঙ্গে শুভশ্রী জানান, তিনি রান্নায় একেবারেই পারদর্শী নন। কিন্তু ‘বউদি ক্যান্টিন’-এ কাজ করতে গিয়ে রান্নার সব কাজ করতে হয়েছে।

এ ব্যাপারে শুভশ্রী বলেন, এই সিনেমা করতে গিয়ে কাটিং-চপিং শিখতে হয়েছে। বিয়ের আগে প্রচুর রান্না করতাম। কিন্তু বিয়ের পর একেবারে সেই অভ্যাসটা বদলে গেছে। আমার স্বামী-শাশুড়ি কেউ চান না যে, রান্নাঘরে ঢুকে সময় নষ্ট করি।

‘বউদি ক্যান্টিন’ এ শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT