Wednesday 05 August 2026,

অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ

প্রকাশিত : 04:10 PM, 22 October 2025 Wednesday 97 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো’তে অভিনেতা আফরান নিশোর সাথে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানের একটা পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শাকিব খান। মঞ্চে কথা বলার একপর্যায়ে তাসনিয়া ফারিণ ইচ্ছা পোষণ করেন শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের। ফারিণের সেই ইচ্ছা পূরণ হতে চলছে।

শাকিব খানের পরের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’এ থাকার সম্ভাবনা প্রবল। এই ছবির তিন নায়িকার একজন হতে চলছেন ফারিণ। ইধিকা পালের কথা আগে শোনা গেলেও এবার বিভিন্ন সূত্রে মোটামুটি নিশ্চিত দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিণ।

আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে শাকিব খানের হাত ধরে ফারিণ বলেছিলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’

সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারও স্বপ্ন থাকে?’

পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

অবশেষে ফারিণের সেই সুযোগ এসেছে, শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তিন নায়িকার একজন হতে চলছেন তাসনিয়া ফারিণ।

‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিণের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে। জানা গেছে, ফারিণও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে। চরিত্রটিও পছন্দ হয়েছে। যেকোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এ নিয়ে আপাতত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং ফারিণ কেউই কিছু বলতে চাইছে না।

ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়। এই সিনেমা তাঁকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর এ বছরের ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’—এও শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। ‘প্রিন্স’ হবে শাকিব খানের সঙ্গে তাঁর তৃতীয় চলচ্চিত্র। অন্যদিকে তাসনিয়া ফারিণের সবকিছু ঠিকঠাক হলে এটি হবে শাকিবের সঙ্গে তাঁর প্রথম চলচ্চিত্র।

১০ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর বড় পর্দায়ও তিনি দেখিয়েছেন সম্ভাবনার ঝলক। ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর, আর এ বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ দিয়ে শুরু হয় ঢালিউড যাত্রা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT