Thursday 20 August 2026,

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : 07:24 AM, 31 August 2025 Sunday 93 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ৮ম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধের সময় তাঁর কণ্ঠে গাওয়া গান মুক্তিকামী বাঙালির প্রেরণার উৎস হয়ে ওঠে। স্বাধীনতা ও সংগীতে অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননা লাভ করেন।

১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলায় জন্ম নেন আব্দুল জব্বার। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর প্রবল অনুরাগ ছিল। ওস্তাদ ওসমান গনি ও ওস্তাদ লুৎফুল হকের কাছে তিনি সংগীতে হাতেখড়ি নেন। ১৯৫৮ সালে পাকিস্তান বেতারে এবং ১৯৬৪ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৬২ সালে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন তিনি। তবে তাঁর প্রকৃত পরিচিতি আসে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে। বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া তাঁর গান ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’ মুক্তিযোদ্ধাদের মনোবল জোগায়। গণসংগীত পরিবেশন করে তিনি মুক্তিকামী মানুষকে আন্দোলিত করেছেন। সেই সময় প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে মুম্বাইয়ে বিভিন্ন সভা-সমাবেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন তিনি।

মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতার মুক্তিযোদ্ধা ক্যাম্পে ঘুরে ঘুরে হারমোনিয়াম বাজিয়ে গণসংগীত পরিবেশন করেছেন তিনি। সংগীত পরিবেশনের মাধ্যমে অর্জিত ১২ লাখ রুপি তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেন।

২০০৬ সালে বিবিসি বাংলার এক জরিপে তাঁর গাওয়া ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’ সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান পায়।

দীর্ঘ সংগীত জীবনে তিনি বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০), স্বাধীনতা পদক (১৯৯৬), আজীবন সম্মাননা (২০১১) এবং জহির রায়হান চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।

২০১৭ সালের জুলাইয়ে শারীরিক অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। অবশেষে ৩০ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT