টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার
প্রকাশিত : 07:39 AM, 13 July 2025 Sunday 126 বার পঠিত
জয়া আহসান, রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ টালিউডে পা রাখতে চলেছেন। তার অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি পেতে যাচ্ছে। চলতি বছরের দুর্গাপূজায় অনিক দত্ত পরিচালিত এই সিনেমাটি আসছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন।
২০২২ সালে শুটিং শেষ হলেও নানা কারণে ছবির মুক্তি এতদিন আটকে ছিল। অবশেষে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির তারিখ পেয়েছে। সিনেমার মোশন পোস্টার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
সিনেমাটিতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসেন। মূল চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নওশাবা বলেন, এ সিনেমায় প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে। সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। তবে এটি কোনো গোয়েন্দা গল্প না।
‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়- এটা আমার জন্য বিশেষ আনন্দের।।
এই সিনেমাকে নিজের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন নওশাবা। সবকিছু ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় যাওয়ার পরিকল্পনাও করেছেন। সিনেমাটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং এটি তার জন্য দুই বাংলার সংযোগস্থলে নিজের শিল্পীসত্তার নতুন রূপ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























