Thursday 05 November 2026,

ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা: মেহজাবীন

প্রকাশিত : 09:32 AM, 14 June 2025 Saturday 158 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবের দীর্ঘ তেরো বছরের প্রেমের সম্পর্ক পরিণয় ঘটে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে। এরপর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়। সেদিন নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে আনেন।

পেশাগত ও ব্যক্তিগত জীবন বেশ তৃপ্ত এই জুটি। বিভিন্ন সময় এ দম্পতির কথায় বোঝা যায় তা। সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশ হাসিখুশিভাবে ধরা দেন তারা। সাক্ষাৎকারগুলোতেও একে অন্যের প্রশংসা করেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফান্সে গিয়েছিলেন আদনান আল রাজীব। এর কিছু দিন পর স্বামীর কাছে উড়াল দেন। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে ছবি, ভিডিও ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী।

শুকবার (১৩ জুন) সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। মেহজাবীন ধরা দিয়েছেন মেরুন রঙের একটি গাউন পরে, কাপড়ের সাথে মিল রেখে মাথায় গুজেছেন ফুলের খোঁপা। অন্যদিকে কালো চশমা ও কালো ব্লেজার হাস্যোজ্জ্বল লুকে ধরা দিয়েছেন আদনান।

ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এখনও যেন স্বপ্ন মনে হয়, কিন্তু এটা আমাদেরই গল্প। ভালোবাসার শহরে প্রতিটি রাস্তা প্রেমের কথা বলে। আমি আল্লাহকে ধন্যবাদ জানাই আমাদের গল্পটা এভাবে লেখার জন্য।’

তিনি যোগ করেন, ‘তোমার (আদনান আল রাজীব) পাশে শান্ত সকালগুলো। প্যারিসের ছাদের উপর প্রতিধ্বনিত হওয়া হাসির রোল, আর সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠা আমাদের বন্ধন। তুমি আমার প্রার্থনার উত্তর। এই ক্ষণিকের পৃথিবীতে আমার চিরন্তন ভালোবাসা।’

তারকা জুটির ছবিগুলো নজর কেড়েছে অনুরাগীদের। প্রামণ মিলিয়েছে মন্তব্যের ঘরে। অভিনেত্রীর রূপের প্রশংসা করে একজন লিখেছেন, ‘রানীর মতো সুন্দর লাগছে’। অন্য একজন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ লাগছে আপনাদের’। নেটাগরিকদের অধিকাংশ রাজবী-মেহজাবীনকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT