Thursday 05 November 2026,

ক্রাশ খেতে গিয়ে নিজেই ক্রাশড… কাকে লিখলেন স্বস্তিকা?

প্রকাশিত : 04:39 PM, 25 May 2025 Sunday 242 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম আসে টালিপাড়ার প্রথম সারির নায়িকাদের তালিকায়। ২০ বছর ধরে টালিউড রাজত্ব করে চলেছেন তিনি। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন অভিনেত্রী। তবে স্বস্তিকা যতটা সুন্দরী, ততটাই বুদ্ধিমতী, আবার ততটাই ঠোঁটকাটা। প্রেম নিয়ে অকপটে কথা বলার সাহস রাখেন তিনি। বিয়ে-ডিভোর্সের মামলা— সবটাই তার খোলা খাতা।

মেয়ে অন্বেষা সেন ২৫-এর দোরগোড়ায়। তাতে কি, অভিনেত্রী মনে করেন এখনো বেশ কয়েকটা ‘প্রেম করার সময়’ আছে তার হাতে। তবে এই সেন বাবুটি কে, যাকে লাভ ইউ বললেন অভিনেত্রী?

এই সেন বাবুটি হচ্ছে— একেন সেন, মানে একেন্দ্র সেন। পুলিশ-গোয়েন্দা একেন্দ্র, যিনি বইয়ের চরিত্র হলেও বছর কয়েক ধরে ওয়েব সিরিজ আর সিনেমা দিয়ে দর্শক মনে করছে রাজত্ব। আর আমরা সে ভূমিকায় দেখি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। আর সেই সিনেমা দেখেই নিজের ভালোবাসা জাহির করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রী লিখলেন, ‘ক্রাশ খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেনটা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ— সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট। #AnirbanChakrabarti ❤️

এরপর অভিনেত্রী লিখেছেন, ‘টুবান দা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপ দা, পরের একেনটায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি— মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ— আই লাভ ইউ সেন বাবু।

এর আগেও এক সাক্ষাৎকারে অনির্বাণকে নিয়ে ‘ক্রাশ’ খাওয়ার কথা অকপটে বলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘স্বস্তিকার ওপর ক্রাশ আছে’, বলেছিলেন অনির্বাণ এক সংবাদমাধ্যমকে। আর তা স্বস্তিকার কাছে এসে পৌঁছাতেই অভিনেত্রীর জবাব ছিল— ‘আমারও অনির্বাণের ওপর ভীষণ ক্রাশ আছে। বলে দেবেন প্লিজ।’

উল্লেখ্য, স্বস্তিকাকে শেষ দেখা গেছে দুর্গাপুর জংশন সিনেমাতে। টি থ্রিলার ঘরানার ছবি, যেখানে স্বস্তিকা এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। আর বিক্রম চট্টোপাধ্যায় রয়েছেন পুলিশ অফিসারের ভূমিকায়। এ সিনেমাতে একটি গানও গেয়েছেন তিনি। এই প্রথমবার সিনেমায় প্লেব্যাক করলেন অভিনেত্রী ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT