Friday 07 August 2026,

বিদ্রোহী ৮ নারী ফুটবলারও আসছেন চুক্তির আওতায়

প্রকাশিত : 09:24 AM, 19 April 2025 Saturday 152 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে মিটমাট হয়ে গেছে বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের। তবে তাদের সঙ্গে এখনো চুক্তি করেনি বাফুফে। ১৮ জনের মধ্যে ১০ জন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, রূপনা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমা ভুটানের ঘরোয়া লিগে খেলছেন।

বাকি আটজন রয়েছেন বাফুফের ক্যাম্পে। অনুশীলন করছেন পিটার বাটলারের অধীনে। ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার পর ওই ১৮ জনের সঙ্গে চুক্তি করা হবে, জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার।

সেই ঘোষণামতে বাফুফে দেশে থাকা আট ফুটবলার তহুরা খাতুন, নীলুফার ইয়াসমীন, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, স্বর্ণা রানী, নাসরিন আক্তার ও সাথী বিশ্বাসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাফুফে।

আগে ৩৭ ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে। আটজনের সঙ্গে চুক্তি হলে সংখ্যা দাঁড়াবে ৪৫। বাকি থাকবেন ভুটানে থাকা ১০ জন। সাফের পর দেশে ফিরে মেয়েরা যখন মিডিয়া ব্রিফিং করে পিটার বাটলারকে বয়কটের ঘোষণা দেন। এরপরই নারী ফুটবলে সংকট তৈরি হয়। আরব আমিরাতে কোচ অনভিজ্ঞ দল নিয়ে খেলতে যান এবং দুই ম্যাচেই হেরে আসেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT