Thursday 05 November 2026,

হানিয়া আমির ভারতে কাজ করে সময় নষ্ট করছেন: নাদিয়া খান

প্রকাশিত : 10:30 PM, 15 April 2025 Tuesday 173 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতীয় চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সময় নষ্ট করছেন বলে মন্তব্য করেছেন দেশটির টিভি উপস্থাপক নাদিয়া খান।ভারতের বদলে পাকিস্তানি ইন্ড্রাস্ট্রিতে তার কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

চলতি বছরেই বলিউড সিনেমার পর্দা কাঁপাবেন হানিয়া আমির। হানিয়া আমির অভিনীত বলিউড সিনেমার নাম সরদার জি-৩। ইতোমধ্যে অভিনয়শিল্পী চূড়ান্ত করে শুটিং শুরু হয়েছে সিনেমাটির।

পাঞ্জাবি এ সিনেমায় হানিয়ার বিপরীতে দেখা যাবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎকে। এ সিনেমায় চমক হিসেবে আরও থাকছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।

এ বিষয়ে পাকিস্তানের টিভি উপস্থাপক নাদিয়া খান এক শোতে বলেন, হানিয়া আমির ভারতে পিআরের মাধ্যমে কাজ করে তার সময় নষ্ট করছেন।ভারতে সময় ও মেধা নষ্ট না করে তার উচিত অন্য কোথাও মন দেওয়া। তার পাকিস্তানেই কাজ করা উচিত। কারণ এখানেই তার জনপ্রিয়তা বেশি। পাকিস্তানেই তার সত্যিকারের ভক্তরা আছে।

নাদিয়া খান বলেন, অতীতে ভারতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কী ঘটেছে তা আপনারা সবাই জানেন।এখন হানিয়ার ছবির কাজ শেষ হওয়ার আগেই তা নিষিদ্ধ করার মতো দাবি উঠেছে।

নাদিয়া খান আরও বলেন, সজল আলীও মাত্র একটি ছবি করে পাকিস্তানে ফিরে গেছেন, আমি বলি হানিয়া আমিরও যদি সেখানে (ভারতে) এতটা সময় ব্যয় না করেন তবে সেটিই ভালো হবে।

সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই মুহূর্তে হানিয়া আমিরের অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন হানিয়া আমির। ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশে দর্শকের কাছেও প্রশংসা কুড়িয়েছে।

ভারতীয় তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে অভিনেত্রীর স্টাইলও ফলো করেন অনেক ভারতীয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT