মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

প্রকাশিত : ০৭:২৫ পূর্বাহ্ণ, ৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ১২০ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। রূপসজ্জাকর রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ‘হট টপিক’-এ পরিণত হন তারা।

সামাজিক মাধ্যমে তাহসানপত্নী রোজাকে খোঁজাখুঁজি শুরু করেন তাহসান ভক্তরা। পরে জানা যায়, রোজা সরব থাকেন তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-এ। পেজটি এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল। তাহসানের সঙ্গে বিয়ের পর থেকে রোজার এই পেজের ফলোয়ার সংখ্যা তরতরিয়ে বাড়ছে।

২০২০ সালে তৈরি করা এই ফেসবুক পেজের ফলোয়ার ছিলেন ৯ লাখের মতো। সেটি দুই দিনের মাথাতেই ৫ লাখ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে অনুসারী ১৪ লাখের বেশি। ৫ জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ে ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তিন হাজারের বেশি পোস্টটি শেয়ার হয়। অন্যদিকে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী ছবিটিতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজার ভক্ত তাদের অভিনন্দন জানান।

অন্যদিকে তাহসানের ফেসবুক পেজেও অনুসারী বেড়েছে প্রায় দুই লাখ। ধারণা করা হচ্ছে, শিগগির কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এই তারকার। বিয়ের পর গত ৪ জানুয়ারি রোজার সঙ্গে প্রথম ফেসবুকে ছবি প্রকাশ করেন তাহসান। সে ছবিতে ১৭ লাখের বেশি সামাজিম মাধ্যম ব্যবহারকারী রিয়্যাক্ট করেছেন। এক লাখের বেশি ভক্ত পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যে শুভকামনা জানিয়েছেন তিন লাখ ফলোয়ার।

প্রসঙ্গত, রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত।

২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT