Monday 10 August 2026,

কপালে যেদিন বিয়ে রেখেছেন ওই দিন হবে : লামিমা

প্রকাশিত : 11:10 AM, 29 November 2024 Friday 180 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ব্যাচেলর পয়েন্ট দিয়ে বেশ আলোচনায় চলে এসেছেন লামিমা লাম। এই ধারাবাহিকের নতুন পর্বের জন্য অপেক্ষা করছেন ভক্তরা। তবে ব্যাচেলর পয়েন্ট- ধারাবাহিকের অভিনয়শিল্পীরা ভিন্ন ভিন্ন নাটকেও নিজেদের সরব উপস্থিতি জানান দেন।

কাজল আরেফিন অমির হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম। তবে এখন শুধু অমিই নন, অন্য নির্মাতাদের কাছ থেকেও ডাক পান অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহর ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিঙ্গেল? কিংবা বিবাহিত?

বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, ‘এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!’

লামিমা জানালেন, তিনি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এ কোয়েশ্চন’ পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা।

সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন, ‘এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।’

অল্প কয়েক বছরের ক্যারিয়ারে কাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠান্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT