রবিবার ২১ জুন ২০২৬, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে- মৌসুমী হামিদ

প্রকাশিত : ০৮:৩৭ পূর্বাহ্ণ, ২০ নভেম্বর ২০২৪ বুধবার ১৩৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এ বছরেই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। চলতি বছর ১২ জানুয়ারি ভালোবেসে লেখক- নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর বেঁধেছেন। বিয়ের বছর না পেরোতেই হঠাৎ অভিনেত্রীর মুখে শোনা গেল বিচ্ছেদের কথা। এ নিয়ে বেশ মুখরোচক আলোচনাও চলছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে মৌসুমী হামিদ কথা বলেছেন সংসার নিয়ে। তার মতে, ‘সংসার করাটা খুব সহজ। ভালোবাসার মানুষের সঙ্গে যদি বোঝাপড়াটা সুন্দর হয়, তাহলে সংসার পানির মতো সহজ হয়ে যায়।’ সেই সঙ্গে তিনি বলেন, তার সংসার খুব ভালো যাচ্ছে।

বেশ কিছু অনলাইনের সেই খবরগুলো যখন পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তেই কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। কণ্ঠ শুনে অনুমান, খবরটি দেখে ভেঙে পড়েছেন। জানান, বিয়ের এক বছর হয়নি। এর মধ্যে বিবাহবিচ্ছেদের মনগড়া খবর! মন খারাপ করে বললেন, ‘এই খবর যদি আমার শ্বশুরবাড়ির লোক দেখে, আত্মীয়স্বজন দেখে, তাহলে কী ভাববে?’

তার কথায়, ‘আমরা প্রতিটি মানুষ আলাদা। কারো ব্যক্তিগত জীবনে যদি ঝড় আসে সেটা সবার সঙ্গে মিলিয়ে ফেলা একেবারেই উচিত না। শুধু আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন না। আমার মনে হয়, এখন মিডিয়ার মানুষের চেয়ে বাইরের মানুষের ডিভোর্স বেশি হয়। তাদেরটা সামনে আসে না, আমাদেরটা আসে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT