মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে নিয়ে ভুল উত্তর দিয়ে ধমক খেলেন শাহরুখ-কন্যা

প্রকাশিত : ০৮:২২ অপরাহ্ণ, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার ১৮২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

অমিতাভ বচ্চনের কুইজ শোতে অতিথি হয়ে আসেন সুহানা খান ও অগস্ত্য নন্দা। সেখানে বাবাকে নিয়ে এক প্রশ্নের ভুল উত্তর দিয়ে অমিতাভ বচ্চনের ধমক খেলেন শাহরুখ-কন্যা।

অমিতাভের প্রশ্ন ছিল, কোন সম্মাননা এখনো পর্যন্ত শাহরুখ খান পাননি।

চারটির মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে সুহানাকে- পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি ও ভলপি কাপ।

সুহানা উত্তর দেন, ‘পদ্মশ্রী’। এটা শুনে সবাই স্তম্ভিত হয়ে যান।

বেদং রায়ান তো বলেই দেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’ ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা।

অমিতাভ বলেন, ‘মেয়েই জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?’ যদিও সবটাই মজার ছলে করেন ‘বিগ বি’।

জোয়া আখতার পরিচালিত ‘দি আর্চিজ’র মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখ-কন্যা। ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই সিনেমা। ইতোমধ্যে মুম্বাইয়ে প্রিমিয়ার হয়ে গিয়েছে এই ছবির। তবে প্রচারের কাজকর্ম এখনও কিছুটা বাকি।

এদিকে বছরজুড়ে সুহানা-অগস্ত্য জুটির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। জোয়া আখতারের ‘দি আর্চিজ’র সেটে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের। বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি দুজনের কেউই। তবে চলাফেরায় রাখঢাক নেই এ যুগলের। কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুড়ে দিয়েছিলেন অগস্ত্য। এবার দাদার শো-তে প্রেমিকাকে নিয়ে হাজির হন অগস্ত্য।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT