Thursday 05 November 2026,

পরকীয়াটা তো কোনো ব্যাপারই নয়: শুভশ্রীর বোন

প্রকাশিত : 08:27 AM, 14 December 2023 Thursday 202 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বোন দেবশ্রী। শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ধরা দেন। সঙ্গে নিজেও খুব অ্যাক্টিভ ইনস্টাগ্রামে। শাড়ি থেকে ওয়ান পিস-সব রকম পোশাকেই তার দেখা মেলে সামাজিক মাধ্যমে।

অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল পশ্চিম বঙ্গের বর্ধমানে খুব সাধারণ পরিবারে বেড়ে ওঠা দেবশ্রীর। তবে সেই বিয়ে সুখের হয়নি। মাত্র ২৪ বছর বয়সে ছেলে কোলে নিয়ে স্বামীর থেকে আলাদা হয়ে যান।

দেবশ্রী জানিয়েছেন সে সময় বাবা-মা যেমন তাকে আগলে রাখতেন, তেমনই রাখতেন বোন শুভশ্রীও।

এবার গুঞ্জন, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবশ্রী। অভিনেত্রীর ‘নতুন প্রেম’-এর চর্চায় উত্তাল চারদিক। কিন্তু দেবশ্রী তার বিয়ের খবর সম্পূর্ণ নাকচ করে দিলেন।

নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিয়ে করছি না। কথাটি পুরোপুরি মিথ্যা। আমি খবরটি দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। জানিনা কেন এমন কিছু রটানো হল আমাকে নিয়ে। আমি কোনো সম্পর্কে নেই।’

শুভশ্রীর বোনের অভিযোগ, এক বন্ধুর সঙ্গে তার নাম জড়িয়ে ছড়ানো হয়েছে এ গুজব। অভিনেত্রীর কথায়, ‘আমি, রাজর্ষিদা (পরিচালক রাজর্ষি দে) এবং আমার সেই বন্ধু জগদ্ধাত্রী পূজায় গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি ছবি তোলা হয়েছিল। সেই ছবি থেকে রাজর্ষিদাকে বাদ দিয়ে শুধু আমাদের দুজনকে রেখে এ গুজব ছড়ানো হয়।’

দেবশ্রীর কথায়, ‘আজকাল পরকীয়াটা তো কোনো ব্যাপারই নয়। কত লোককেই করতে দেখি। স্বামী-স্ত্রী দুজনেই হয়তো অন্য কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন। তারপরও বোঝাপড়া করে বিয়ে টিকিয়ে রাখছেন। নিজেদের মধ্যে কোনো ভালোবাসা নেই। যারা এ ধরনের কাজ করতে দ্বিতীয়বার ভাবেন না, তারা অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন কীভাবে? নিজেরা কী করছেন, সেটা কখনো ভেবে দেখেছেন কি?’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT