মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনা-কাজলের পর এবার ডিপফেক ভিডিওর শিকার আলিয়া

প্রকাশিত : ০৮:১১ অপরাহ্ণ, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার ১৮১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশমিকা, ক্যাটরিনা, কাজলের পর এবার ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। আধুনিক প্রযুক্তির এমন অপব্যবহার নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের।

আলিয়া ভাটের ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে খোলামেলা পোশাকে দেখা গেছে তাকে। সেই পোশাক পরে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিও থেকেই স্পষ্ট, ওই নারী আলিয়া নন। তবে আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ওই আপত্তিকর ভিডিও। যদিও এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি আলিয়া।

নভেম্বরের শুরুর দিকে ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ খুলেছিলেন রাশমিকা। কয়েক দিন পরে ডিপফেক ভিডিওর তোপে পড়েন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং কাজল। ‘টাইগার ৩’ ছবিতে ক্যাটের স্নানপোশাকের ছবিকে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্যদিকে সামাজিক যোগযোগমাধ্যমের পাতায় ভাইরাল হয় এমন একটি ভুয়া ভিডিও, যাতে দেখা যায় ক্যামেরার সামনেই নিজের পোশাক খুলছেন কাজল।

রাশমিকা জানান, নিজের ওই আপত্তিকর ভিডিও দেখে রীতিমতো ভয় পেয়েছেন তিনি। ভিডিওর নেপথ্যের কালপ্রিটকে ধরতে শুরু হয় তদন্তও। তারপরেও বন্ধ করা যাচ্ছে না এ নতুন ট্রেন্ডকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT