‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’ কনসার্টে পারফর্ম করবে দেশসেরা সব ব্যান্ড
প্রকাশিত : ০৯:০৩ পূর্বাহ্ণ, ২ অক্টোবর ২০২৩ সোমবার ২৫৯ বার পঠিত
গত বছরের ব্যাপক সফলতার পর টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স ২’।
সিনটিয়া এবং ফুল সার্কেল ক্রিয়েটিভস-এর আয়োজনে নগরবাউল জেমস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, এ্যাভোয়েডরাফা, বে অব বেঙ্গল, শার্পনেল মেথড, সোনার বাংলা সার্কাস, ক্যালিপ্সো, ক্রাঞ্চ-এর মতো জনপ্রিয় রক ব্যান্ডগুলো এবার পারফর্ম করবে।
ইভেন্টের অন্যতম সেরা আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তী গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
আগামী ৫ অক্টোবর বসুন্ধরায় আইসিসিবি নবরাত্রি হলে বিকাল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে এই ইভেন্ট।
কনসার্টে প্রায় ৫ হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত সব গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে। কনসার্টের টিকিট কিনতে ভিজিট করতে হবে www.getsetrock.com এই ওয়েবসাইটে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























