Sunday 09 August 2026,

সাত বছর পর ভারতে পাকিস্তানি ক্রিকেটাররা

প্রকাশিত : 09:50 PM, 28 September 2023 Thursday 193 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাত বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলো বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের ক্রিকেট দল।

শুক্রবার তারা নিউজিল্যান্ডের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলবেন। ৩ অক্টোবর অস্ট্রেলিার সঙ্গে আরেকটি প্র্যাকটিস ম্যাচ আছে। অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে তিনটি ম্যাচের সিরিজ খেলে নিয়েছে। পরপর দুইটি ম্যাচ হারার পর বুধবার তারা শেষ ম্যাচে জিতেছে।

বাবর আজমরা লাহোর থেকে সকালের ফ্লাইট ধরেছিলেন। কিন্তু দুবাইতে তাদের নয় ঘণ্টা স্টপ ওভার ছিল। রাতে তারা হায়দ্রাবাদ এসে পৌঁছান।

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম খেলা ৬ অক্টোবর, সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচ খেলবে তারা।

৪৮ ঘণ্টা আগে ভিসা
পাকিস্তানের প্লেয়াররা ভারতে আসার জন্য ভিসা পান ৪৮ ঘণ্টা আগে। তার আগে তাদের এ ভিসা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছিল।

তবে পাকিস্তান ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমি আমেদাবাদে খেলার জন্য মুখিয়ে আছি। সেখানে স্টেডিয়াম-ভর্তি দর্শক থাকবেন। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি একটা জিনিসই নিশ্চিত করতে চাই, আমি যাই করি না কেন, তা যেন টিমের কাজে লাগে।

আমেদাবাদে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের টিকিটের চাহিদা বিপুল। বিক্রি শুরু হওয়ার সামান্য সময়ের মধ্যে তা শেষ হয়ে গেছে। সেই ম্যাচের কথাই বলেছেন বাবর।

নিরাপত্তা নিয়ে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং কমিটির সদস্য জাকা আশরাফ বলেছেন, বিসিসিআই ইতোমধ্যে আইসিসি-কে আশ্বস্ত করে জানিয়েছে, প্রতিটি দলকে সেরা নিরাপত্তা দেওয়া হবে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তা দেখা হবে। আমাদের টিমের প্রতি অন্য ধরনের ব্যবহার করা হবে বলে আমি মনে করি না। বিশ্বকাপে আমাদের টিমের ভারতে কোনো অসুবিধা হবে বলেও আমি মনে করি না।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আঘা, মোহাম্মদ নওয়াজ, উসামা মির, হ্যারিস রউফ, হাসান আলি, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT