Monday 10 August 2026,

ব্যাটিংয়ে ব্যর্থ লিটন, মেজাজ হারিয়ে ভাঙলেন ব্যাট

প্রকাশিত : 09:28 AM, 24 September 2023 Sunday 187 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে আছেন লিটন কুমার দাস। সাকিব আল হাসানের অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করা এই তারকা ব্যাটসম্যান সবশেষ তিন ওয়ানডেতে ফেরেন ১৬, ১৫ ও ০ রানে।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে লিটন আউট হন মাত্র ৬ রানে। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে লিটন নিজেই নিজের ওপর ক্ষুব্ধ ছিলেন। আউট হয়ে সাজঘরে ফেরার সময় নিজের ব্যাট ভেঙেছেন তিনি।

শনিবার ইনিংস ওপেন করতে নেমে তার খেলা প্রথম বলেই ফিরতে পারতেন। ট্রেন্ট বোল্টের করা বলটি প্যাডে আঘাত হানলে আম্পায়ার আউট দেন। বল ট্র্যাকিংয়ে দেখা যায় স্টাম্প মিস করত। ফলে এ যাত্রায় বেঁচে যান লিটন।

ইনিংসের প্রথম ওভারে রিভিউ নিয়ে বাঁচার পরও বেশি দূর এগোতে পারেননি লিটন। ষষ্ঠ ওভারের শেষ বলে কাইল জেমিসনের বাউন্সারে আপার কাট করতে গিয়ে থার্ডম্যানে ধরা পড়েন। তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে মাত্র ৬ রান।

আউটের পর মাঠ ছাড়ার সময় বেশ হতাশ ছিলেন লিটন। সীমানা দড়ি পার হয়ে ড্রেসিংরুমের সামনে নিজের ব্যাট দিয়ে একাধিকবার মাটিতে আঘাত করেন। মনের সব ক্ষোভ যেন ব্যাটের ওপর ঝাড়লেন এই ওপেনার! এরপর সেখানেই ব্যাট ফেলে ড্রেসিংরুমে প্রবেশ করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT