Sunday 09 August 2026,

কেন প্রকাশ্যে আসছেন না পপি?

প্রকাশিত : 09:30 AM, 27 August 2023 Sunday 207 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পরিচিতজনদের কাছে দারুণ আড্ডাবাজ হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি। যেখানেই থাকতেন, চারপাশ জমিয়ে রাখতেন। ঢালিউডের খোলা মনের এ মানুষটি নেই কোনো শুটিংয়ে। গত তিন বছরে নেই কোনো নতুন সিনেমার খবরেও।

আড়ালে যাওয়ার কদিন পর গুঞ্জন ওঠে, বিয়ে করে তিনি সংসারী হয়েছেন। তার মা হওয়ার খবরও এসেছে। এরপরও তাকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি। তাকে জড়িয়ে রহস্যে জট বাঁধছে।

সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের আগে পপির ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও চলচ্চিত্র শিল্পীদের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে।

পপি সেই ভিডিওতে বলেছিলেন, ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি।

এ সময় আবেগ তাড়িত চিত্রনায়িকা পপি বলেন, আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্যে থাকলে আবারও ফিরব।

পপি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, শিল্পী সমিতির একটিমাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে তাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু তাকে নয়, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন।

ভিডিও বার্তায় পপি বলেছিলেন, তাদের ব্যবহার করে এই চেয়ারে ওই লোক বসেছেন—সেখানে বসে বিভিন্ন অপকর্মের চেষ্টা করেছেন। কিন্তু তারা গুটিকয় তাতে সায় দেননি। যার কারণে তিনি ভিকটিম। তার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয়। এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।

আড়ালে যাওয়ার আগে পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন এক লাখ টাকা। পরের বছরের মার্চে ছবির শুটিং শুরুর কথা ছিল। তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি।

হঠাৎ আড়ালে চলে যান পপি। এর পর থেকে কোথাও তাকে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ব্যবহার করা মুঠোফোন-হোয়াটসঅ্যাপও বন্ধ রেখেছেন এই ঢালিউড অভিনেত্রী।

ঢালিউড তারকা মৌসুমীর ফুফাতো বোন পপি, ওমর সানীর শ্যালিকা। মৌসুমীর পরিবারও কিছু জানে না কোথায় আছেন তিনি। তাদের সঙ্গেও যোগাযোগ নেই। এদিকে পপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না। সে তার মতো করে ভালো আছে।’

আরেকজন জানান, সংসার নিয়ে শান্তিতে আছেন পপি। তাকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। তার কাছে ইন্ডাস্ট্রির সবার মুঠোফোন নম্বর আছে। সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন।

পপি প্রসঙ্গে তার আরেক ঘনিষ্ঠজন বলেন, ‘আমার সঙ্গে তার হঠাৎ কথা হয়। কিন্তু কী করছে, কোথায় আছে—এসবের কিছুই জানতে চাই না। আমি মনে করি, প্রত্যেক মানুষের প্রাইভেসির প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত। কথা হলে শুধু এটুকু জিজ্ঞেস করি, কেমন আছে। সে–ও জানায়, বেশ ভালো আছে। আসলে তার ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। যেখানে থাকুক ভালো থাকুক। তার জন্য সব সময় শুভকামনা।’

এদিকে পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT