Sunday 09 August 2026,

শাকিবের সঙ্গে শুটিং করে প্রাণ ভরে গেছে: ইধিকা

প্রকাশিত : 10:51 AM, 2 June 2023 Friday 210 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’য় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা শবনম বুবলীর অভিনয়ের গুঞ্জন ছিল। কিন্তু তা হয়নি। পরে কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল কাজ করছেন। তবে এটি ইধিকার প্রথম সিনেমা। ক্যারিয়ারে প্রথম সিনেমার কাজ করার অভিজ্ঞতা গণমাধ্যমে শেয়ার করেছেন।

বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রী বলেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি।’

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইধিকা বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছেন। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল।

তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করব— এটা ভেবে শুরুতে নার্ভাস ও মানসিক চাপে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেককেয়ার করেছে, আমি জাস্ট মুগ্ধ হয়েছি।

ইধিকা আরও বলেন, শাকিব খান যেহেতু এ দেশের বড় স্টার আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে। হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT