Monday 10 August 2026,

পিএসজি ছেড়ে সৌদি আরব যাচ্ছেন মেসি

প্রকাশিত : 09:33 PM, 1 June 2023 Thursday 196 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সৌদি আরবের ক্লাব আল হেলালের হয়ে খেলতে প্যারিসের ক্লাব পিএসজি ছাড়ছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের বলেন, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর মতো সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমর বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে এটাই তার শেষ ম্যাচ। আমি আশা করছি সে উষ্ণতম অভিনন্দন পাবে।

২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে পিএসজিতে আসেন মেসি।

পিএসজির কোচ গ্যালতিয়ের বলেছেন, দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মেসি। সবসময় খেলার জন্য তৈরি থাকতেন। তার নামে যে সমালোচনা করা হচ্ছে তা মোটেই যুক্তিযুক্ত নয়। দলের প্রয়োজনে ও সবসময় থেকেছে। গোটা সিজন ওর কোচ হতে পারাটা বড় ব্যাপার।

২০২২ সালে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরে সাড়ে ৭ কোটি ডলার বেতনে এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হন রোনালদো।

রোনালদোর পর এবার সৌদির ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি সৌদিতে ফেরায় মেসি-রোনালদোর দ্বৈরথ দেখা যাবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT