Thursday 27 August 2026,

নতুন পার্লামেন্ট ভবন নিয়ে শাহরুখের টুইট, যে উত্তর দিলেন মোদি

প্রকাশিত : 05:42 PM, 28 May 2023 Sunday 175 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভবনটির উদ্বোধন কে করবেন— এ নিয়ে বিতর্কে ভারতের ১৯টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করে। দেশের প্রেসিডেন্টকে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করতে না বলায় মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করেছে এসব দল।

হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে এ অনুষ্ঠান করার সিদ্ধান্তেরও সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

মোদি সরকারের এই চাপা অস্বস্তির খোঁচায় খানিক প্রলেপ দিচ্ছে বলিউড। অক্ষয় কুমার বা অনুপম খেরের মতো ‘গেরুয়া ঘনিষ্ঠ’ তারকারাই নন, বড় সার্টিফিকেট দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানও।

নিজের ছবি ‘স্বদেশ’-এর একটি ভয়েস ওভার দিয়ে একটি ভিডিও টুইট করেছেন শাহরুখ।

হ্যাশট্যাগে ‘মাই পার্লামেন্ট মাই প্রাইড’ যোগ করে তিনি মোদির উদ্দেশে লেখেন, ‘যারা আমাদের দেশের সংবিধানকে তুলে ধরবেন তাদের জন্য কী চমৎকার একটি নতুন ভবন। এই ভবন ভারতের প্রতিটি নাগরিকের প্রতিনিধিত্ব করবে, জনগণের বৈচিত্র এবং ঐক্য রক্ষা করবে। নতুন ভারতের জন্য নতুন সংসদ ভবন যার মধ্যে রয়েছে দেশের সুপ্রাচীন স্বপ্নের গরিমা। জয় হিন্দ।’

শাহরুখের টুইটের পরই তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, ‘খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। নতুন সংসদ ভবন দেশের গণতান্ত্রিক শক্তি এবং প্রগতির প্রতীক। এটি ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT