Thursday 05 November 2026,

‘খোলামেলা দৃশ্যে দেখা যাবে না আমাকে’

প্রকাশিত : 08:36 AM, 28 May 2023 Sunday 244 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গত কয়েকবছর ধরে পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন বলিউড অভিনেত্রী সানাই। শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই মডেল। তবে সেসব বিতর্ক ভুলে এখন নতুনভাবে জীবন পার করতে চান তিনি। ভেঙ্গে গেছে আলোচিত বিয়ে।

জানা যায়, কাজে ফিরতে আগ্রহী একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। তবে এবার আর আগের মতো খোলামেলা দৃশ্যে দেখা যাবে না তাকে। পর্দায় থেকে যতটুকু করা সম্ভব ঠিক ততটুকুই করবেন বলেও জানান তিনি।

গতকাল শুক্রবার (২৬ মে) বিকেলে সানাই তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমাকে নিয়ে বেশ কিছু উল্টাপাল্টা নিউজ হচ্ছে। আমি নাকি আগের মতো খোলামেলা অবতারে আইটেম সং কিংবা মডেলিং নিয়ে ফিরব। এ ব্যাপারেই আজকের এই ভিডিও বার্তা।’

তিনি নিশ্চিত করেছেন, ‘আমাকে কখনোই আগের মতো আইটেম সং কিংবা মডেলিং বা আগের মতো খোলামেলা শর্টফিল্ম কোনোকিছুতেই দেখা যাবে না আর। হ্যাঁ, আমি মিডিয়ায় ফিরছি এবং সেটা কিছু অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে। যেমন আমার কাছে ইতোমধ্যে দুটো রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করার অফার এসেছে। তো এরকম রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা বা কোনো টক শো— এই টাইপের উপস্থাপনা দিয়েই আমি ফিরতে চাচ্ছি। অবশ্যই আমার সম্মানী বা সেলারি আলোচনা সাপেক্ষে হবে।’

পর্দার ভেতরে থেকে কাজ করতে চান জানিয়ে তার ভাষ্য, ‘আমাকে কখনোই আগের মতো খোলামেলা অবতারে দেখা যাবে না। আমি পর্দা মেইনটেইন করে যতটুকু মিডিয়ায় পার্টিসিপেট করা সম্ভব ততটুকুই করতে চাচ্ছি। এবং আমি চাচ্ছি আমার পরিচিত ডিরেক্টর প্রডিউসার আমার সাথে যোগাযোগ করুক। আমি আবারও বলছি, রান্নার অনুষ্ঠান উপস্থাপনা বা টক শো এই টাইপের অনুষ্ঠান উপস্থাপনার জন্য অপেক্ষা করছি। আমি সেরকম কিছু নিয়েই মিডিয়ায় ফিরতে চাচ্ছি, আগের মতো খোলামেলা কিছু নিয়ে না। থ্যাঙ্ক ইউ।’

এদিকে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দাম্পত্য সমস্যা ও বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছিলেন সানাই। গত শনিবার (২০ মে) রাতে তিনি তার ফেসবুক পেজে লেখেন, ‘যে স্বামী বুঝেনি তার স্ত্রী তার কাছে কতটুকু দামি, যে স্বামী বুঝেনি তার ওপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বুঝেনি সংসার কী? যে স্বামী বুঝেনি ইসলাম স্বামীর ওপর স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কী জিনিস, সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী, স্বামী-স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়, তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম।’

সানাই আরও লেখেন, ‘ইসলাম যে নারীকে সর্বোচ্চ উঁচু আসনে আসীন করেছে, সেই নারীর সম্মান তো এত কম হওয়ার কথা না। নারী তুমি ভীষণ ইম্পর্ট্যান্ট তোমার নিজের কাছে, নিজেকে এত কম দামি মনে করো না। ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত, যে বুঝেনি নারীর কদর। আলহামদুলিল্লাহ। জীবন সব সময় সুন্দর।’

প্রসঙ্গত, মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT