Monday 10 August 2026,

‘বিশ্বকাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা কম’

প্রকাশিত : 06:42 PM, 8 May 2023 Monday 193 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয় কাপ।

ভারত আগেই জানিয়ে রেখেছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এমন ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারত এশিয় কাপ খেলতে পাকিস্তানে না এলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান।

এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, ‘এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না এলে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সম্ভাবনা কম। পাকিস্তান সরকার সীমান্তের ওপারে গিয়ে খেলার অনুমতি নাও দিতে পারে। আসলে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT