Monday 10 August 2026,

চেলসি-নাপোলির কামব্যাক নাকি রিয়াল-মিলানের কর্তৃত্ব

প্রকাশিত : 10:23 PM, 18 April 2023 Tuesday 216 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার দুর্দান্ত পারফরম্যান্সে ও ভিনিসিয়াস-রদ্রিগো গোয়েসদের চমকে গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওই রিয়ালের বিপক্ষে আন্ডারডগ ছিল চেলসি।

রিয়ালের কাছে প্রথম লেগে অনুমিতভাবে ২-০ গোলে হেরেছে ব্লুজরা। দুই দলই অবশ্য গোলের কিছু সুযোগ মিস করেছে। প্রিমিয়ার লিগের টেবিলে ১১ নম্বরে থাকা ওই চেলসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে রিয়ালের বিপক্ষে কামব্যাক দেখাতে পারবে কিনা সেটা দেখার রাত আজ।

চেলসির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, রিয়ালের বিপক্ষে জিতে সেমিফাইনালে যেতে হলে তাদের দুর্দান্ত কিছু করতে হবে। কিন্তু ওই দুর্দান্তেরও তো সীমারেখা থাকে! অন্তত তিন গোলের ব্যবধানে জিতে শেষ চারে যেতে চেলসির প্রার্থনা করতে হবে রিয়ালের সবচেয়ে বাজে দিনের।

রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে চেলসি আন্ডারডগ হলেও এসি মিলানের বিপক্ষে ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে কামব্যাকের ভালো সুযোগ আছে নাপোলির। ইতালির লিগে শীর্ষে আছে নাপোলি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালের লড়াইয়ে প্রথম লেগে হেরেছে ১-০ গোলে।

ওই ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন নাপোলির সেরা তারকা ভিক্টর ওসিমেন। ফর্মের তুঙ্গে থাকা ২৪ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার মঙ্গলবার রাতের ম্যাচে ফিরছেন। নাপোলির তাই দুই গোলের ব্যবধানে জিতে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ আছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সমৃদ্ধ এসি মিলান ছেড়ে কথা বলবে না।

সব ঠিক থাকলে এবার ইতালির একটি দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। সাতটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা এসি মিলান হতে চাইবে ওই দল। একই লড়াইয়ে নামবে নাপোলি। তবে সেমির পথে কিছুটা নির্ভার আছে ইন্টার মিলান। বেনফিকার মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছে তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT