Monday 10 August 2026,

শোয়েব আখতারকে শাহিন আফ্রিদির খোঁচা

প্রকাশিত : 04:15 PM, 18 April 2023 Tuesday 204 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কিছুদিন আগেই ওপেনিং থেকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দিতে বলেছিলেন সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তার মন্তব্য ছিল, কথা বলতে না পারার কারণে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্র্যান্ড হয়ে উঠতে পারেননি। যদিও পরবর্তীতে এই প্রসঙ্গে কোনো জবাব দেননি বাবর।

পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। তবে শোয়েব আখতারের দাবি, ব্রান্ড হিসেবে নিজেকে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন বাবর। স্থানীয় একটি টিভি চ্যানেলে শোয়েব বলেন, ‘ক্রিকেট খেলা একটা কাজ, আর গণমাধ্যম সামলানো আরেকটা। যদি কথা বলতে না পারেন, টিভি পর্দায় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না। আমি সরাসরি বলতে চাই, বাবর আজম পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত ছিল। কিন্তু কেন সে পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে ওঠেনি? কারণ, সে কথা বলতে পারে না।’

শোয়েবের এমন মন্তব্যে বাবর কোনো জবাব না দিলেও খোঁচা দিয়েছেন শাহিন আফ্রিদি। স্থানীয় এক সংবাদমাধ্যম আফ্রিদিকে জিজ্ঞেস করেছিল, শোয়েব আখতারের কোন গুণটা আপনার সবেচেয়ে ভালো লাগে। জবাবে শাহিন আফ্রিদি বলেন, ‘সে খুব ভালো ব্র্যান্ড বানাতে পারে।’ স্পষ্টতই আফ্রিদির ইঙ্গিত ছিল শোয়েবের সেই মন্তব্যের দিকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT