Tuesday 11 August 2026,

অপেক্ষা বাড়ছে লিটনের

প্রকাশিত : 04:11 PM, 16 April 2023 Sunday 193 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দুই হার ও দুই জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে ডাক মেরে ফিরেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তবুও কলকাতা নাইট রাইডার্স একাদশে রেখেছে তাকে। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি শাহরুখ খানের দল।

মুম্বাইয়ের বিপক্ষে আলোচনায় থাকা লিটন দাস বা জেসন রয়ের কেউই সুযোগ পাননি। তবে মুম্বাইয়ের একাদশে এসেছে বড় পরিবর্তন। মুম্বাইয়ের হয়ে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার বদলে টস করতে নামেন সূর্যকুমার যাদব।

এছাড়াও এই ম্যাচে ঘটেছে আরও একটি বড় ঘটনা। আইপিএলে অভিষেক হচ্ছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।

এই ম্যাচে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন কলকাতার টাইগার ওপেনার লিটন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন লিটন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত!’

লিটনের এই পোস্ট দেখে বাংলাদেশি সমর্থকদের মনে কিছুটা আশার আলো তৈরি হলেও একাদশে ঠাই হয়নি তার। তাই আইপিএল অভিষেকের জন্য অপেক্ষা আরও বাড়ছে লিটনের।

কলকাতার একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কাটেশ আয়ার, জাগাদিশান, নিতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লুকি ফার্গুসন, ভরুণ চক্রবর্তী।

মুম্বাই একাদশ: ইশান কিষাণ, ক্যামেরুন গ্রিন, তীলক ভার্মা, সূর্য কুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াদারা, অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকিন, পিয়ুশ চাওলা, ডোয়ান জেনসেন, রিলে মেরেডিথ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT