Tuesday 11 August 2026,

আইপিএলের জন্য বাড়তি ২ ‍দিন ছুটি নিলেন লিটন

প্রকাশিত : 07:53 PM, 10 April 2023 Monday 221 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে রোববার সন্ধ্যায় ভারত সফরে যান জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস।

আইপিএলের মাঝপথে আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবেন তিনি।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ড সিরিজের জন্য আগামী ১ মে রওনা দেবে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আইপিএল ছেড়ে ৫ মে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে লিটনের।

এমনটি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সোমবার দুপুরে মিরপুরে বলেন, লিটন ২ দিন বেশি ছুটি চেয়েছে। ইংল্যান্ডে বাংলাদেশ দল ২ মে পৌঁছার করার কথা। লিটন খুব সম্ভবত ৫ তারিখ দলের সঙ্গে যোগ দেবে। আর মোস্তাফিজুর রহমান নির্দিষ্ট সময়েই দলের সঙ্গে যোগ দেবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আরও বলেন, আয়ারল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে সিলেটে ২-৩ দিনের একটা সংক্ষিপ্ত ক্যাম্প হবে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সিলেট ভেন্যুটাকে সবচেয়ে ভালো মনে করছেন, তাই সেখানে ক্যাম্প হবে।

জালাল ইউনুস আরও বলেন, ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। খুব সম্ভবত ২ তারিখে গিয়ে পৌঁছবে। ৫ মে একটা প্রস্তুতি ম্যাচ আছে। কোচ বলেছেন, ম্যাচ শুরু হওয়ার কয়েক দিন আগে ইংল্যান্ডে গিয়ে অনুশীলন করলে সেখানকার পরিবেশটা বোঝা যাবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT