Monday 10 August 2026,

সাকিব বলেছিল দ্রুততম সেঞ্চুরি করবে: পাপন

প্রকাশিত : 08:05 PM, 5 April 2023 Wednesday 199 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ের পর একমাত্র টেস্টের সিরিজেও জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৪ উইকেট হারিয়েছে আইরিশরা। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে পিছিয়ে আছে ১২৮ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ১২৬ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ৯৪ বলে ১৪ চারের শটে খেলেছেন ৮৭ রানের ইনিংস।

দ্বিতীয় দিন শেষে সংবাদ মাধ্যমের কাছে বিসিবি সভাপতি বলেছেন, দুটো সেঞ্চুরি দেখবেন আশা করেছিলেন তারা। একটা ফস্কে গেছে।

সাকিব ও মুশফিকের ব্যাটিং নিয়ে তিনি বলেছেন, ‘ম্যাচের আগেই সাকিব আমাকে বলেছিল, দ্রুততম সেঞ্চুরি করবে। আমি বলেছিলাম, পাগলামি করো না। আগে ফিফটি করো। মুশফিকের সেঞ্চুরি দেখে ভালো লেগেছে। ওয়ানডে পর টেস্টেও সে সেঞ্চুরি করলো।’

পাপন জানিয়েছেন, মুশফিক কিছুদিন রান খরায় থাকলেও তাকে নিয়ে কোন সন্দেহ তাদের ছিল না। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার রানে ফিরবেন বলে আশা ছিল তার।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দুই দিনই বাংলাদেশ কর্তৃত্ব করলেও বিসিবি বস জানিয়েছেন, টেস্টে এখনও তারা ভালো দল হয়ে যায়নি। তবে ক্রিকেটারদের মানসিকতা ইতিবাচক। এক বছরের মধ্যে টেস্টেও উন্নতি দেখা যাবে বলে বিশ্বাস তার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT