Saturday 08 August 2026,

প্রসেনজিতের ফিরিয়ে দেওয়া সিনেমা দিয়েই উত্থান সালমানের!

প্রকাশিত : 07:49 PM, 5 April 2023 Wednesday 224 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কারণেই বলিউডের ক্যারিয়ারে মোড় ঘুরে যায় বর্তমান সুপারস্টার সালমান খানের! বলিউডর ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির প্রস্তাব এসেছিল প্রসেনজিতের কাছেই। কিন্তু সে ছবি করেননি তিনি। পরে সেটা করেন সালমান খান।

টানা ত্রিশ বছর পর এই প্রসঙ্গে প্রথম মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন, তিনিই প্রথম পছন্দ ছিলেন এই সিনেমার জন্য। ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে, তখন নায়ক হিসাবে বাংলা সিনেমায় অভিনয় করা শুরু করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সদ্য ডেভিড ধাওয়ানের সিনেমার কাজ শেষ করেছেন। তখনই ডাক আসে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র জন্য। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রথমে প্রশ্ন এড়িয়ে যান তিনি। পরে বলেন, “ছাড়ুন না এসব কথা। জুবিলি সম্পর্কে কথা বলা যাক।” কিছুক্ষণ বিরতির পরে, অভিনেতা বলেন, “দেখুন, সত্যি কথা বলতে, আমি আপনাকে বলেছিলাম। আমার শেষ হিন্দি সিনেমা ‘সাংহাই’। গত ১০ থেকে ১২ বছর ধরে, আমি মূলধারার হিন্দি সিনেমা করছি না। সমস্ত নতুন পরিচালকদের সঙ্গে কাজ করছি।”

তবে কিছুদিন আগেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’কে ফিরিয়ে দেওয়ার পেছনের আসল কারণ প্রকাশ্যে এনেছেন প্রসেনজিৎ। অভিনেতা রেডিফ ডটকমকে জানান যে, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল এবং এখনও পর্যন্ত তার সঙ্গে পরিচালক সুরজ বারজাতিয়ার যোগাযোগ রয়েছে। তিনি বলেন, “আজ পর্যন্ত আমি বরজাতিয়া এবং ভাগ্যশ্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে।” প্রসেনজিতকে যখন জিজ্ঞেস করা হয় যে, এরকম একটা বড় হিট সিনেমা যা সালমানকে বলিউডের অন্যতম মেইনস্ট্রিম হিরো হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল, সেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’কে না বলার কারণ কী?

প্রজেনজিৎ তখন বলেন, বিজয়িতা পণ্ডিতের সঙ্গে আমার বাংলা সিনেমা ‘অমর সঙ্গী’ বড় হিট হয়েছিল। আমার সব ডেটস ব্লক হয়ে গিয়েছিল। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ করতে পারলে ভাল লাগত, কিন্তু ইচ্ছা সত্ত্বেও সেই অফার প্রত্যাখ্যান করতে হয়েছিল। পাহলাজ নিহালনীর সঙ্গে বাংলা সিনেমা করছিলাম, তখন তিনি বড় প্রযোজক। পাহলাজজী একদিন আমার কাছে এসে বললেন, “পুত্তর, আমার একটা হিন্দি সিনেমার সাবজেক্ট আছে, তুমি কর। তুমি বোম্বের হিরো।” সেই ‘আঁধিয়ান’ ভাল সাবজেক্ট ছিল, যদিও পরিচালক ডেভিড ধাওয়ান তখন খুব বেশি পরিচিত ছিলেন না। মাধুরীর মতো তখন মুমতাজজী এভারগ্রিন নায়িকা। আমরা মা-ছেলের চরিত্রে ছিলাম। দর্শকের কাছে যদিও সেটা খুব একটা ভালো লাগেনি।”

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT