মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোর মূল প্রতিযোগিতায় জয়াদের ‘পেয়ারার সুবাস’

প্রকাশিত : ০৭:৪৮ অপরাহ্ণ, ৫ এপ্রিল ২০২৩ বুধবার ১৯৮ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নূরুল আলম আতিকের চলচ্চিত্র ‌’পেয়ারার সুবাস’।

মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ওই ছবিসহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের ছবি।

‘পেয়ারার সুবাস’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া রয়েছেন, অভিনেতা তারিক আনাম খান ও আহমেদ রুবেল।

আগামী ২০ এপ্রিল বসছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

গেল বছর মস্কো চলচ্চিত্র উৎসবে চমক দেখায় বাংলাদেশের ছবি ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও তরুণ নির্মাতা যুবরাজ শামীম জিতে নেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। উৎসবে নির্মাতা নূরুল আলম আতিকের অংশগ্রহণের কথা রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT