Wednesday 18 November 2026,

নারী রেস্তোরাঁ কর্মীকে প্রাইভেটকার বকশিশ দিলেন ইউটিউবার

প্রকাশিত : 10:05 PM, 3 April 2023 Monday 234 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর বকশিশ দেওয়া কমবেশি সব দেশেই প্রচলিত রীতি। সাধারণত বকশিশ হিসেবে অর্থই দেওয়া হয়। কিন্তু জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট খাবার খাওয়ার পর রেস্তোরাঁ কর্মীকে বকশিশ হিসেবে সম্পূর্ণ নতুন একটি প্রাইভেটকার উপহার দিয়েছেন। খবর এনডিটিভির।

মিস্টার বিস্টের প্রকৃত নাম জিমি ডোনাল্ডসন। তিনি একজন মার্কিন নাগরিক। ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১৩ কোটি ৯০ লাখ (১৩৯ মিলিয়ন), যা বিশ্বে সর্বাধিক। তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন নিজের ব্যবসার প্রসারের জন্যই।

গত সোমবার আপলোড করা ৪২ সেকেন্ডের ভিডিওতে অ্যামি নামের এক খাবার পরিবেশনকারীকে বকশিশ নিয়ে প্রশ্ন করতে দেখা যায় মি. বিস্টকে। এ সময় অ্যামিকে বলতে শোনা যায়, এর আগে সর্বোচ্চ ৫০ ডলার পর্যন্ত বকশিশ পেয়েছিলেন তিনি।

জিমি ফের জানতে চান, তোমাকে কেউ কি গাড়ি বকশিশ হিসেবে দিয়েছে? এরপরই নতুন কালো টয়োটা গাড়ির চাবি অ্যামির হাতে তুলে দেন। গাড়িতে লেখা রয়েছে জিমির চকলেট কোম্পানির নাম।

গাড়িটি বকশিশ দিয়ে সফল জিমি। ভিডিওটি আপলোড করার পর ১ কোটি ১০ লাখের বেশি ভিউ হয়েছে। প্রায় ১১ লাখ ৪৩ হাজার লাইক এবং ৯ হাজারের বেশি মন্তব্য পড়েছে। জিমের ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়েছেন। তার এই কাজের প্রশংসা করে নানা মন্তব্য করতে দেখা গেছে ব্যবহারকারীদের।

একজন লিখেছেন, আমি মিস্টার বিস্টের ভিডিও পছন্দ করি। কারণ, তিনি সবসময় মানুষকে কিছু দেয়ার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করেন।

তবে অনেকে আবার এটাকে বাঁকা চোখে দেখছেন। একজন লিখেছেন, ভালো সাজা বন্ধ করো, এগুলো কেউ পাত্তা দেয় না। আমি জানি, তুমি এগুলো শুধু ভিউ পাওয়ার জন্য করেছ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT