Monday 10 August 2026,

আফিফকে বাদ দিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

প্রকাশিত : 06:17 PM, 21 March 2023 Tuesday 211 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। তবে তার বিকল্প হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে দলে ডাকা হয়নি। আফিফের সঙ্গে পেসার শরিফুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে।

আফিফকে বাদ দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ইনজুরির কথা বিবেচনা করে ১৬ জনের দল দেওয়া হয়েছিল। এখন আর সেই শঙ্কা নেই। আফিফকে যেহেতু একাদশে রাখা যাচ্ছে না। তাই তাকে বসিয়ে না রেখে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে সে প্রিমিয়ার লিগ খেলবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে রেকর্ড গড়ে ১৮৩ রানে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে মুশিফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়ে ৬ উইকেটে ৩৪৯ রান তোলে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হয়।

তৃতীয় ওয়ানডের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রনি তালুকদার।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT