Thursday 27 August 2026,

রেকর্ড গড়া সাকিবকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস

প্রকাশিত : 05:31 PM, 7 March 2023 Tuesday 201 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় দাপুটে জয় পায় বাংলাদেশ।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব (৭৫), মুশফিকুর রহিম (৭০) ও নাজমুল হোসেন শান্তর (৫৩) ফিফটিতে ভর করে ২৪৬ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়ায় সাকিব আল হাসানের বাঁহাতি স্পিনে বিভ্রান্ত হয়ে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫০ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় টাইগাররা।

এদিন ব্যাট হাতে ৭১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব। ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব স্পর্শ করেন ৩০০ উইকেটের মাইলফলক। এমন কৃর্তী গড়ায় জাতীয় দলের সতীর্থরা সাকিবকে অভিনন্দন জানান।

বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে এখনও পর্যন্ত দেড় যুগ ধরে সাকিবের সঙ্গে খেলে যাচ্ছেন মুশফিকুর রহিম। সোমবার ম্যাচ শেষে ড্রেসিং রুমে সাকিবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করে অভিনন্দন জানান মুশফিক।

তিনি লেখেন, ৩০০ ওয়ানডে উইকেটের মাইলফলক ছোঁয়ায় অভিনন্দন সাকিব। তোমাকে নিয়ে সত্যিই গর্বিত।

ড্রেসিংরুমে সাকিবের সঙ্গে হাসিমুখের ছবি পোস্ট করে নাজমুল হোসেন শান্ত লিখেছেন, ওয়ানডেতে ৩০০ উইকেটের জন্য অভিনন্দন ভাই। তৃতীয় অলরাউন্ডার হিসেবে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলকের জন্য।

সাকিবকে অভিনন্দন জানিয়ে মেহেদী হাসান মিরাজ লেখেন, ৩০০ ওয়ানডে উইকেট শিকারি প্রথম বাংলাদেশি বোলার হওয়ার জন্য অভিনন্দন সাকিব ভাই। আপনার কাছ থেকে আরও শিখতে মুখিয়ে আছি।

পেস বোলার মোস্তাফিজুর রহমান লিখেছেন, বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম হিসেবে ৩০০ ওয়ানডে উইকেটের মাইলফলকে পা রাখায় অভিনন্দন সাকিব ভাই। আপনার আরও সাফল্যময় পথচলার অপেক্ষায় আছি।

নুরুল হাসান সোহান লেখেন, অবিশ্বাস্য একজন ক্রিকেটারের অসাধারণ এক অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ায় অভিনন্দন সাকিব ভাই।

এছাড়াও অভিনন্দন জানান লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদসহ ক্রিকেটারদের অনেকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT