Friday 25 September 2026,

বিপিএলের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে মাশরাফির সিলেট

প্রকাশিত : 08:22 PM, 16 February 2023 Thursday 220 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়াসের। ফাইনালের মহারণে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফির সিলেট ।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লার সামনে সুযোগ রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা ঘরে তোলার। অন্যদিকে সিলেটের সামনে সুযোগ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেওয়ার।

এবার সিলেটের হয়ে শিরোপা জিতলে ব্যক্তিগত পঞ্চম শিরোপা জয়ের পাশাপাশি চারদলের হয়ে ট্রফি জয়ের রেকর্ড গড়বেন মাশরাফী।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড, তানজিম হাসান সাকিব ও রুবেল হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: জনসন চালর্স, লিটন দাস, ইমরুল কায়েস (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মইন আলি, আন্দ্রে রাসেল, মোসাদ্দেক হোসেন, সুনিল নারিন, তানবির ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মুকিদুল মুগ্ধ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT