Friday 20 November 2026,

বিপিএল ফাইনালের ট্রফি নিয়ে ফটোসেশন হলো মেট্রোরেলে

প্রকাশিত : 05:58 PM, 15 February 2023 Wednesday 245 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনালের মধ্যদিয়ে

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল খেলছে সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফাইনালের আগের দিন বুধবার আনুষ্ঠানিক ফটোসেশনে কিছুটা নতুনত্ব লক্ষ্য করা গেছে। মাঠের বদলে এবার ফটোসেশন হয়েছে আগারগাঁওয়ে। কয়েকদিন আগে চালু হওয়া মেট্রোরেলে বসে ট্রফি নিয়ে ছবি তুলেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেটের ক্রিকেটার মুশফিকুর রহিম। সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি। তার বদলে উপস্থিত ছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ছিলেন ইমরুল কায়েস। এ সময় বেশ খোশ মেজাজে দেখা যায় দুজনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস এটিকে উল্লেখ করেছেন নতুন অভিজ্ঞতা হিসেবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এর আগে দুপুর তিনটায় মিরপুরের মাঠেই সমাপনী অনুষ্ঠান মাতাবেন জেমস ও ওয়ারফেজ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT