মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি না ছেড়ে বেতন কম নিতে রাজি পিসিবি কর্তারা

প্রকাশিত : ০৭:২৩ অপরাহ্ণ, ৮ জানুয়ারি ২০২৩ রবিবার ২২৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নাজাম শেঠি দায়িত্ব নেওয়ার পরই এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছিলেন। রোববার ছিল সেই আলটিমেটামের শেষ দিন।

নাজাম শেঠি আলটিমেটামে বলেছিলেন- পিসিবির যেসব কর্মকর্তা উচ্চ বেতন নিচ্ছেন তাদের মাসিক বেতন ৩০-৪০ শতাংশ কম নিতে হবে। না হয় চাকরি ছেড়ে সোজা বাড়ি চলে যেতে হবে।

ক্রিকেট পাকিস্তান সূত্রে জানা যায়, জারি করা এক সপ্তাহের আলটিমেটামে পিসিবির কোনো শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেননি। তারা স্বীকার করে নিয়েছেন- তাদের উচ্চ বেতন ন্যায়সঙ্গত ছিল না। তারা বেতন কমানোর অঘোষিত সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে ব্যবস্থাপনা কমিটি।

আগামী সপ্তাহে একটি নতুন কর্ম-পরিকল্পনা নির্ধারণ করবে পিসিবির ব্যবস্থাপনা কমিটি। কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

পিসিবির প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা ফয়সাল হাসনাইন মাসে ২৬ লাখ টাকা বেতন নেন। পিসিবির ২০১৪ সালের সংবিধানে সিইওর কোনো পদ ছিল না। তাই নতুন এই পদের জন্য মাসে ২৫ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা খরচ করতে রাজি নন পিসিবির নতুন চেয়ারম্যান।

পিসিবির প্রধান আর্থিক কর্মকর্তা জাভেদ মুর্তজা প্রতি মাসে ১৪ লাখ ১২ হাজার ৯৮০ টাকা বেতন নেন, হাইপারফরম্যান্স ইউনিটের পরিচালক নাদিম খানের বেতন ১৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্স ম্যানেজার জাকির খান মাসে পান নয় লাখ ৬১ হাজার ৬৬৩ টাকা।

ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিয়েল এস্টেটের পরিচালক নাসির হামিদের মাসিক বেতন ৯ লাখ, পিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন পরিচালক সামি আল হাসান বিরনির মাসিক বেতন ১৩ লাখ ৯৩ হাজার ৯৯৯ টাকা এবং প্রধান মেডিকেল অফিসার নজিবুল্লাহ সুমরো মাসে বেতন নেন ১১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT