Thursday 05 November 2026,

যে কারণে পরিচালককে ‘অসম্ভব ভালোবাসেন’ ভাবনা

প্রকাশিত : 08:25 AM, 23 December 2022 Friday 247 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পরিচালক রায়হান খানের সঙ্গে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার খুব চমৎকার সম্পর্ক। তাকে অসম্ভব ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। এমনকি তাকে ‘পাপা’ বলেও ডাকেন এই নায়িকা। ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ভাবনা।

আগামী ফেব্রুয়ারিতে ‘এক্সকিউজ মি’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরিচালক রায়হান খান। এতে ‘এক্সকিউজ মি’ ছবির নায়ক জিয়াউল রোশান, নায়িকা ভাবনাসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ভাবনা জানান, তিনি যখন প্রথমবার দেশের বাইরে শুটিংয়ে নেপালে যান সেখানে রায়হান খান ছিলেন। তাকে কখন পাপা পাপা বলা শুরু করেছেন তা জানেন না।

এই অভিনেত্রী বলেন, মানুষ বলে না, দেশের বাইরে গেলে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আমিও রায়হান খানকে দেশের বাইরে শুটিংয়ে নানাভাবে জানতে পেরেছি। তাকে আমি পাপা ডেকেছি। তিনিও আমাকে মেয়ের মতোই সব সময় দেখেছেন।

তিনি বলেন, তার সঙ্গে আমার প্রতিদিনই কথা হয়, এমন না। এবার কথা হয়েছে চার-পাঁচ বছর পর। তিনি আমাকে বললেন, ‘শোন, আমি কিন্তু সিনেমা বানাচ্ছি। তোর কিন্তু কাজ করতে হবে। আমরা একসঙ্গে ছবিটির কাজ করব।’

ভাবনা বলেন, এবার যখন ছবিতে অভিনয়ের কথা বলেন রায়হান খান, তখন আমার মনে হচ্ছিল, ব্যাংকক ও নেপালে শুটিংয়ের ফাঁকে কতবার যে আমাকে বলেছে, ‘শোন, আমার প্রথম সিনেমায় আমি তোকে নেব’। আমার মনে হতো, এ রকম তো অনেকে কথা বলে, কিন্তু দেখা যায় যে শেষ পর্যন্ত সেই কাজটা হয় না।

‘কিন্তু পাপা সেটা মনে রেখেছে। আমাকে তার প্রথম ছবির জন্য সিলেক্ট করেছে’, যোগ করেন অভিনেত্রী।

খণ্ড ও ধারাবাহিক মিলিয়ে ১৭০টি নাটক পরিচালনা করেছেন রায়হান খান। হাজারের ওপরে নাটকে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া অসংখ্য বিজ্ঞাপনচিত্রে তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তবে এবারই প্রথম সিনেমা বানাতে যাচ্ছেন এই পরিচালক।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT