Thursday 05 November 2026,

সম্রাট শাহজাহান ও মমতাজের শোয়ার ঘরে শাকিব-বুবলী

প্রকাশিত : 08:09 AM, 25 November 2022 Friday 252 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কি অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার মত কিছু নাই। এটি আসলেই এক সত্যি ঘটনা। বর্তমান সময়ের সিনেমা জগতের আলোচিত সুপার স্টার শাকিব খান ও শবনম বুবলী। তারা একই সঙ্গে সম্রাট শাহজাহান ও মমতাজের শোয়ার ঘরে অবস্থান করেছিলেন।

সোমবার (২১ নভেম্বর) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে তাদের দুই জনের একটি ছবিও শেয়ার করেছেন বুবলী। ছবিতে দেখা যায় লাল থ্রি পিস পড়েছেন এই নায়িকা এবং শাকিব খান পড়েছেন টি-শার্ট। এমনকি দুই জনের চোখেই রয়েছে সানগ্লাস।

ওই পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, “যে জায়গা টায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোয়ার ঘর। বিয়ের পর শুটিং এ দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্হিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে । খুব প্রিয় একটি ছবি এটি আমার..❤️”

এদিকে, পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে ৫০ মিনিটে ৪৪ হাজার লাইক এবং প্রায় সাত হাজার মন্তব্য করা হয়েছে। মন্তব্যে ওয়ালিউল বিশ্বাস নামের একজন তাদের সম্রাট শাহজাহান ও মমতাজ বলেও সম্মধন করেন। এছাড়াও জহুরুল ইসলাম রাসেল লেখেন, ‘মা বাবা এক সাথে থাকা, সন্তানের জীবনের একটা বড্ড আনন্দ।’, ইমরান হোসাইন রাসেল লেখেন, ‘সুখী হউন সংসার জীবনে।’, আদিবা চৌধুরী অনন্যা লেখেন, ‘সব বুঝি, এটা এখন অপুকে জ্বালাতে দিয়েছেন,,।’, রিয়াজ আকন লেখেন, ‘দুলাভাই এর চশমা টা সুন্দর আপু।’

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন বুবলী। তার সন্তানের বাবা কে, এ নিয়ে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে। পরে ৩০ সেপ্টেম্বর শাকিব খান ও বুবলী দুজনই নিজ সন্তানের ছবি প্রকাশ করেন। ফলে ভাটা পরে সব গুঞ্জনে। কিন্তু শাকিব খানের সঙ্গে অন্য অভিনেত্রীকে নিয়ে শুরু হয় আলোচনা।

সব আলোচনা ও সমালোচনার মধ্যে গত ৩ অক্টোবর বিকেলে নিজেদের বিয়ে এবং সন্তান জন্মের তারিখ ঘোষণা করেন বুবলী। ফেসবুক পোস্টে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিয়ে হয় তার। সেই সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ তারা সন্তানের বাবা-মা হন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT