Thursday 05 November 2026,

এবার মীর সাব্বিরকে নিয়ে মুখ খুললেন উর্মিলা

প্রকাশিত : 03:33 PM, 18 November 2022 Friday 249 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কয়েক দিন আগে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২’ অনুষ্ঠান শেষ হয়েছে। অনুষ্ঠানের শেষ ধাপে জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে নিয়ে তৈরি হয়েছে একটি বিতর্ক। তার বিরুদ্ধে নারীর পোশাক নিয়ে বুলিংয়ের অভিযোগ এনেছেন অনুষ্ঠানটির উপস্থাপক ইশরাত পায়েল।

আর এ নিয়ে সামাজিক মাধ্যমে গত কয়েক দিন ধরে চলছে ঝড়। কেউ কেউ নেতিবাচক, আবার কেউ কেউ ভিন্নমত পোষণ করেছেন। অনেকেই বিনোদন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য করছেন। এ বিষয় ইন্ডাস্ট্রির অনেক তারকাও মুখ খুলেছেন।

এবার সহকর্মী মীর সাব্বিরের পাশে দাঁড়ালেন ছোটপর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, মীর সাব্বির ভাই আমার একজন প্রিয় সহকর্মী, বড় ভাই। তিনি এমন একজন মানুষ, যার ব্যাপারে কোনো সহশিল্পীর কোনো অভিযোগ নেই। তার একজন নারী সহশিল্পী হিসেবে আমি বলতে পারি, সবসময় অভিভাবকের মতো উনার সহযোগিতা পেয়েছি। অনেক শিল্পীর বিপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। কোনো স্বার্থ ছাড়াই, ইন্ডাস্ট্রির স্বার্থের কথা বিবেচনা করে, ভালোর জন্য অনেক নতুন পরিচালক ও অভিনয়শিল্পীকে ব্রেক দিয়েছেন মীর সাব্বির ভাই।

উর্মিলা আরও লিখেছেন, তিনি সবসময় খুব মজা করে, খুব রসিকতা করে কথা বলেন। উনার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, সহকর্মী, আমরা যারা তাকে চিনি আমরা সবাই এটি জানি। সেদিন তিনি রসিকতা করেই কথাটা বলেছিলেন। একজন নারী শিল্পী হিসেবে সবসময় তার কাছে অনেক সম্মান পেয়েছি। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

উল্লেখ্য, সম্প্রতি হয়ে যাওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এ বিচারকের দায়িত্বে ছিলেন অভিনেতা মীর সাব্বির। উপস্থাপনায় ছিলেন ইসরাত পায়েল। অনুষ্ঠানের একপর্যায়ে সাব্বিরকে মঞ্চে ডেকে নেন পায়েল। মীর সাব্বির-পায়েল পরস্পরের সঙ্গে রসিকতাও করেন। মীর সাব্বির মঞ্চ ছাড়ার সময় তাকে বরিশালের ভাষায় নাটকের জনপ্রিয় সংলাপ দিতে বলেন পায়েল।

জবাবে সাব্বির বলেন, ‘আমি সংলাপ মুখস্ত রাখতে পারি না’। আবারও অনুরোধ করলে মীর সাব্বির বরিশালের ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এ রকম উদলা গায়ে দাঁড়াই আছ কিল্লাইগা’? বরিশালের ভাষায় মীর সাব্বিরের কথা শুনে হেসে দেন পায়েল। দর্শকসারিতে থাকা অনেকে তখন হাততালি দিচ্ছিলেন। মীর সাব্বিরের হাত থেকে মাইক্রো ফোন নিয়ে পায়েল হাসতে হাসতে বলেন, ‘ওহ মাই গড। থ্যাংক কিউ সো মাচ’।

পরে অনুষ্ঠানের পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পায়েল দাবি করেছেন, তাকে বুলিং করা হয়েছে। পরে এক ফেসবুক স্ট্যাটাসে মীর সাব্বির এ বিষয়ে নীরবতা ভাঙেন।

তিনি জানান, এক দেশের গালি আরেক দেশের বুলি। একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। উপস্থাপিকা মজার ছলে আমার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা শুনতে চেয়েছেন। যেহেতু আমি বরিশালের ছেলে। আমি যে কথাটা বলেছিলাম, সেটি উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন।

তিনি আরও বলেন, আমি যেটি বলেছি, সেটি তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলিনি। সেটি নিশ্চয়ই সবাই যারা দেখেছেন, তারা বুঝতে পেরেছেন। উপস্থাপিকা আমার ছোট বোনের মতো। সে যদি কষ্ট পেয়ে থাকে তা হলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT