Sunday 23 August 2026,

ব্লকবাস্টার হিট সিনেমার বিরুদ্ধে গান চুরির অভিযোগ

প্রকাশিত : 08:51 PM, 27 October 2022 Thursday 237 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মাত্র ১৬ কোটি রুপি বাজেটের সিনেমা ‘কানতারা’ ইতোমধ্যে আয় করে ফেলেছে শত কোটি। ‘কেজিএফ’ – এর প্রথম পর্বটিকে পেছনে ফেলে সিনেমাটি দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস।

সিনেমাটি নিয়ে যখন ভারতীয় ফিল্ম ইন্ডাস্টি জয়জয়কার, তখনই অভিযোগ এলে নকলের।

সিনেমাটির নির্মাণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গান চুরির অভিযোগ আনল কেরালার ব্যান্ড থাইক্কুদম ব্রিজ। এ বিষয়ে ব্যান্ডের পেজ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টও করা হয়।

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো নয়, থাইক্কুদম ব্রিজের ‘নবরসম’ গানটির সঙ্গে সিনেমাটির ‘বরাহ রূপম’ নামে একটি গানের অবাক করা মিল পাওয়া গিয়েছে। কিন্তু ‘কানতারা’র সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই। অথচ গানটির জন্য ব্যান্ডটিকে কোনো কৃতিত্ব দেওয়া হয়নি। উল্টো ‘বরাহ রূপম’কে প্রচার করা হচ্ছে মৌলিক গান বলে।

দক্ষিণী এই সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ এনেছে ব্যান্ডটি। আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা।

বিতর্কিত পোস্টটি পড়ার পরেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা। তবে গান নকল প্রসঙ্গে ‘কানতারা’ সিনেমা-সংশ্লিষ্ট কেউ এখনো কোনো বক্তব্য দেয়নি।

হোম্বল ফিল্মস প্রযোজিত ‘কানতারা’র চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা— সবই কন্নড় তারকা ঋষভ শেঠি। এতে আরও অভিনয় করেছেন কিশোর, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠি প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

২০২১ সালের মিসওয়ার্ল্ড তথা বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছেন পোল্যান্ডের মডেল ক্যারোলিনা বিলাস্কা।   বুধবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে জমকালো এক অনুষ্ঠানে সব প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরার মুকুট পরেন ক্যারোলিনা।    ৭০তম বিশ্বসুন্দরী হলেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের শ্রী শাইনি আসেন ও আইভরি কোস্টের অলিভিয়া ইয়াস।  মিসওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।      প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সময় দেওয়া তথ্য বলছে, ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করছেন ক্যারোলিনা। পিএইচডি করতে চান তিনি। পাশাপাশি চালিয়ে নিতে চান মডেলিংটাও।  পিএইচডি শেষে মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার স্বপ্ন রয়েছে তার। মানবিক কাজে আত্মনিয়োগে আরো বেশি জড়িয়ে পড়তে চান।  ক্যারোলিনা জানান, দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসেন তিনি। এমন কিছু প্রকল্পে ইতোমধ্যে যুক্তও হয়েছেন। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে ছিন্নমূলদের সাহায্য করা হচেছ।  বাস্তুহারাদের নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রোববার পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষকে খাবার, পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেয় প্রকল্পটি।    নিজ দেশের সরকারের সাথে সমন্বয় করে জনগণদের করোনা টিকা দিয়ে যাচ্ছে ক্যারোলিনার এই ফাউন্ডেশন। পোল্যান্ডের লডজ শহরে তাঁরাই প্রথম ‘সোশ্যাল বাথরুম’ তৈরি করে।  সামাজিক কর্ম ছাড়াও অবসর পেলে ক্যারোলিনা সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলেন।   প্রসঙ্গত, ‘মিসওয়ার্ল্ড ২০২১’ গত বছরের ১৬ ডিসেম্বর হওয়া কথা ছিল। কিন্তু স্বাস্থ্য ও নিরাপত্তার কারণে এটি স্থগিত করা হয় সেই সময়।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT