মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দ. আফ্রিকার লক্ষ্য ৮০

প্রকাশিত : ০৫:৫৫ অপরাহ্ণ, ২৪ অক্টোবর ২০২২ সোমবার ২১৫ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

২২ বলে ১৯ রানে নেই ৪ উইকেট। ইনিংসের শুরুতে এমন ধকল যায় জিম্বাবুয়ের ওপর দিয়ে। টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ থাকে।

বৃষ্টি থামার পর খেলা যখন মাঠে গড়ায় তখন ম্যাচের দৈর্ঘ্য কমে দঁড়ায় ৯ ওভার তথা ৫৪ বলে। প্রথম ২২ বলে ১৯ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে শেষ দিকে রীতিমতো ব্যাটিংয়ে তাণ্ডব চালান ওয়েসলি মাধেভেরে। বলে বলে রান নিয়ে তাকে সঙ্গ দেন মিল্টন শুম্বা।

ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা জুটি শেষদিকে ৩৩ বল মোকাবেলা করে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। মাত্র ১৮ বল মোকাবেলা করে ৪টি বাউন্ডারি আর এক ছক্কায় ৩৫ রান করেন মাধেভেরে। ২০ বলে ১৮ রান করেন শুম্বা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT