Thursday 06 August 2026,

সুখবর পেলেন তামিম-মিরাজ

প্রকাশিত : 05:27 PM, 13 July 2022 Wednesday 456 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেলেন মেহেদী হাসান মিরাজ।

গত রোববার ক্যারিবিয়ানদের ১৪৯ রানে থামিয়ে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অফ স্পিনরার মিরাজ। ৩৬ রানে ৩ উইকেট শিকার করে বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে আছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে।

উইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে ২৫ বলে এক ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৩৩ রানের ইনিংস খেলে তামিম। আইসিসি র‌্যাংকিংয়ে বাঁহাতি এই ওপেনারের অবস্থান এখন ১৯তম।

গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি।

ক্যারিবীয়দের বিপক্ষে ওই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের (৩৪ রানের ৪ উইকেট) সেরা বোলিং উপহার দেওয়া তরুণ শরিফুল ইসলাম ঢুকতে পারেননি তালিকার সেরা একশতে।

তবে চলতি এই সিরিজে না খেলেও এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনিই আছেন সবার ওপরে।

আর ছুটিতে থাকা সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে আছেন ২৬তম পজিশনে। প্রথম ওয়ানডেতে মাত্র ১ রান করে একধাপ এগোলেন লিটন কুমার দাস (৩২)।

সেই ম্যাচে এক ছক্কা আর ২ চারের সাহায্যে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে আগের মতো সেই ৩৭তম পজিশনেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন সাকিব আল হাসান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT